প্রকাশিত: ০২/০৩/২০১৭ ৯:২৬ এএম

নিউজ ডেস্ক::

বিবাহ নিবন্ধনের সময় রেজিস্ট্রেশন ফরমে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদের আইডি ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদের মহিলা ও শিশু বিষয়ক সম্পর্কিত স্থায়ী কমিটি’র ২৯তম বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।

কমিটির সভাপতি বেগম রেবেকা মমিন এর সভাপতিত্বে কমিটির সদস্য মাহাবুব আরা বেগম গিনি, মনোয়ারা বেগম ও রিফাত আমিন বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে মন্ত্রণালয় ও অধিদফতর/সংস্থার/একাডেমির বিভিন্ন প্রকল্পের সার্বিক অগ্রগতি সর্ম্পকে আলোচনা হয়।

কমিটি প্রাথমিক ও মাধ্যমিক পাঠ্যপুস্তকে শিশুদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ শিক্ষার বিষয়ে গুরুত্বারোপের সুপারিশ করে।

বৈঠকে মহিলা বিষয়ক অধিদপ্তরের মহা পরিচালক সাহিন আহমেদ চৌধুরী, মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খবর বাসস।

পাঠকের মতামত

 

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...

রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক: পররাষ্ট্রমন্ত্রী

টেকনাফ সীমান্ত সংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে সংঘাত সৃষ্টি হওয়ায় রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা দেখা ...