প্রকাশিত: ০৮/০৭/২০১৯ ৮:৪৯ এএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার জেলায় পাহাড়ের চূড়ায়, পাহাড়ের পাদদেশ, পাহাড়ের আশেপাশে বসবাসকারীরা প্রবল বর্ষনে পাহাড় ধ্বসে মানবিক বিপর্যয় ঘটার আগেই নিরাপদে সরে যান। নাহয়, ঝুঁকি নিয়ে থেকে গেলে যেকোন সময় পাহাড় ধ্বসে অবিশ্বাস্য ক্ষয়ক্ষতি হতে পারে। রোববার ৭ জুলাই রাত্রে এক সাক্ষাতকারে কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন পাহাড়ে বসবাসকারীদের প্রতি এ অনুরোধ জানান। জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন বলেন-গত দু’দিন ধরে প্রবল বর্ষন হতে থাকায় পাহাড়ে বসবাসকারীদের ঝুঁকি আশংকাজনকভাবে বেড়ে গেছে, যেকোন সময় মানবিক বিপর্যয় ও সম্পদের ক্ষয়ক্ষতি হওয়ার আশংকা রয়েছে। পাহাড়ে বসবাসকারীরা সরে নাগেলে জেলা প্রশাসন অন্য কোন বিকল্প ব্যবস্থা নেবে কিনা-এমন প্রশ্নের জবাবে ডিসি মোঃ কামাল হোসেন বলেন, কক্সবাজার জেলা প্রশাসন ৬ টি টিম গঠন করে পরিবহন, পুলিশ ফোর্স সহ স্টেনবাই রেখেছেন। প্রবল বর্ষন অব্যাহত থাকলে কক্সবাজার জেলা প্রশাসনের এই টিমগুলো পাহাড়ি এলকায় গিয়ে সেখানে বসবাসকারীদের বুঝিয়ে সুজিয়ে নিরাপদে নিয়ে আনার চেষ্টা করবে, নিরাপদে সরে আসতে রাজি নাহলে, তাদেরকে প্রয়োজনে অনেকটা জোর করে হলেও নিরাপদে নিয়ে আসা হবে। তিনি বলেন, পাহাড়ে বসবাসকারীদের নিরাপদে সরে যেতে গত দু’দিন যাবৎ কক্সবাজার শহর ও আশেপাশের এলাকায় ব্যাপক ভাবে মাইকিং করা হয়েছে। অনুরূপভাবে জেলার ৮ জন ইউএনও এবং স্থানীয় জনপ্রতিনিধিদের পাহাড়ে বসবাসকারীদের নিরাপদে সরিয়ে নেয়ার জন্য ইতিমধ্যে নির্দেশ হয়েছে এবং এবিষয়ে সতর্ক থাকার জন্য বলা হয়েছে। পুরো সামগ্রিক অবস্থা কক্সবাজার জেলা প্রশাসন থেকে সার্বক্ষনিক মনিটরিং করা হচ্ছে বলে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন জানিয়েছেন।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer