উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৯/১২/২০২২ ১০:০৩ এএম

রোহিঙ্গা মানবিক সাড়াদান কর্মসুচির সর্বোচ্চ নীতিনির্ধারক এবং ব্যবস্থাপনার প্লাটফর্ম স্ট্র‍্যাটেজিক এক্সিকিউটিভ গ্রুপ (এসইজি) এর বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হয়েছেন স্থানীয় এনজিও কোস্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী।
জাতিসংঘের মাধ্যমে গঠিত হয়েছে এসইজি। এতে হিসেবে কো-চেয়ার হিসেবে কাজ করেন বাংলাদেশে নিযুক্ত ইউএন রেসিডেন্স কোর্ডিনেটর, ইউএনএইচসিআর এর কান্ট্রি ডিরেক্টর এবং আইওএম এর কান্ট্রি ডিরেক্টর।
উল্লেখ্য, স্থানীয় এনজিওগুলো এর আগেও কোস্টের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করেছিলেন। গত চার বছর ধরে তিনি দক্ষতা ও সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।
এবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় এসইজির সদস্য নির্বাচিত করায় স্থানীয় এনজিওদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রেজাউল করিম চৌধুরী।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...