প্রকাশিত: ৩১/০৭/২০১৮ ২:৩৪ পিএম , আপডেট: ১৬/০৮/২০১৮ ১১:৫৭ পিএম

সিরাজগঞ্জ: জেলার সদর উপজেলায় বিদ্যুৎস্পর্শ হয়ে আটজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ছয়জন।

মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে সয়দাবাদ এলাকার কাদাই গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আবদুল্লাহ (১৪), সজিব (১৩), আ. সাত্তার (৫০), রফিকুল (৩০), রাজ (১৪), মমিন (৩০), সানোয়ার (২৫) ও হাবিব (২৫)। এদের সবার বাড়ি উপজেলার কাদাই গ্রামে।

স্থানীয়রা জানান, উপজেলার কাদাই গ্রামে বর্ষার পানিতে স্থানীয় আবদুস সাত্তারের একটি টংদোকান ডুবে যায়। দোকানটি ১০-১২ জনকে নিয়ে অন্য স্থানে সরানো হচ্ছিল। এ সময় পল্লী বিদ্যুতের একটি ছেঁড়া তার ওই দোকানের টিনের চালার ওপর পড়লে বিদ্যুৎস্পর্শ হয়ে সবাই পানির ওপর পড়ে যান। পরে তারটি কেটে তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক আটজনকে মৃত বলে ঘোষণা করেন।

পাঠকের মতামত

মিয়ানমারের সম্মতি: ফিরছে ৩ লাখ রোহিঙ্গা, মালয়েশিয়া থেকেও ৫ হাজার

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থার মধ্যে নতুন এক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মালয়েশিয়ার ...

টেকনাফের একরামুল হত্যা : সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তৎকালীন র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট ...

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...
Single Page Footer