প্রকাশিত: ১৪/০১/২০২১ ১২:৫৩ পিএম , আপডেট: ১৪/০১/২০২১ ১২:৫৪ পিএম

শাহেদ মিজান::
বিজিবির দায়ের করা শত কোটি টাকার মানহানি মামলায় জামিন পেয়েছেন বেসরকারি উন্নয়ন সংস্থা ব্লাস্টের সেই নারী কর্মী।
আজ বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে কক্সবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালত তার জামিন মঞ্জুর করেন।
ওই এনজিও কর্মীর আইনজীবি আবদু শুক্কুর সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আদালতের নির্দেশক্রমে সমন তারিখে হাজির হয়ে জামিন আবদেন করেন ওই নারী এনজিও কর্মী। আদালত তার আবদেন আমলে নিয়ে জামিন মঞ্জুর করেছেন।

তথ্য মতে, গত ৮ অক্টোবর টেকনাফ বিজিবি-২ ব্যাটালিয়নের দমদমিয়া চেকপোস্টে নিয়মমতো অন্যদের সাথে ব্লাস্টের এক নারী কর্মীকেও তল্লাশি করা হয়। অটোরিকশার যাত্রী ওই নারী পরে বিজিবি সদস্যদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন। তার বক্তব্য দিয়ে জাতীয় ও স্থানীয় অনেক গণমাধ্যম তাদের অনলাইন ভার্সনে প্রতিবেদনও প্রচার করে। এ নিয়ে হৈচৈ পড়ে যায়। ওই নারী কক্সবাজার সদর হাসপাতালে এসে ভর্তি হন। কিন্তু কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসকরা পরীক্ষা করে সেই নারী এনজিওকর্মীকে ধর্ষণের আলামত পাননি বলে রিপোর্ট দেন। এর প্রেক্ষিতে গত ১০ নভেম্বর কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালতে ওই নারীর বিরুদ্ধে শতকোটি টাকার মানহানির মামলা করে বিজিবি। টেকনাফ বিজিবির দমদমিয়া তল্লাশি ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত জেসিও নায়েব সুবেদার মোহাম্মদ আলী মোল্লা বাদী হয়ে মামলাটি করেনন।
২২ নভেম্বর তদন্ত প্রতিবেদন দেয় কক্সবাজারের টেকনাফ থানা পুলিশ। সেইদিন প্রতিবেদন গ্রহণ করে আসামিকে সমন দেয় আদালত। সমন অনুসারে ১৪ জানুয়ারি তার (আসামির) আদালতে হাজির হন।

বিজিবির আইনজীবি সাজ্জাদুল করিম সাংবাদিকদের জানান, বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালিয়ে এনজিও কর্মীটি বিজিবির মতো একটি সুশৃঙ্খল বাহিনীর মানহানি করেছে। তদন্ত প্রতিবেদনে সেটি ওঠে এসেছে। আসামী জামিন পেলেও মামলার কার্যক্রম চলবে।সুত্র: সিবিএন

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...