প্রকাশিত: ১৩/০১/২০১৯ ৭:৩০ পিএম

আবুল আলী, টেকনাফ::
কক্সবাজারের টেকনাফ উপজেলাধীন সাবরাং ইউপি আলীর ডেইল এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।এসময় ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়েছে।
টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবি এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আছাদুদ-জামান চৌধুরী এর নেতৃত্বে খুরেরমুখ অস্থায়ী চেকপোষ্ট হতে একটি বিশেষ টহলদল নিয়ে আলীর ডেইল এলাকায় গমন কর। অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে যানবাহন তল্লাশীর কাজে নিয়েজিত হয়। পরবর্তীতে ভোররাতে দিকে একটি সিএনজি কাচা রাস্তা দিয়ে আসতে দেখে। সিএনজির চালক দুর থেকে বিজিবির অস্থায়ী চেকপোষ্ট দেখে সিএনজির ইঞ্জিন চালু এবং হেড লাইট জ্বালানো অবস্থায় সিএনজিটি থামিয়ে অন্ধকারের সুযােগ নিয়ে পালিয়ে যায়। অনেকক্ষণ পর্যন্ত এই অবস্থায় সিএনজিটি সামনে না আসায় বিজিবির টহলদলের সন্দেহ হওয়ায় টহলদল সিএনজি’র নিকটে গিয়ে দেখতে পায় যে সিএনজির ভিতরে কোন লোক নাই। তখন টহলদল উক্ত সিএনজিটি তল্লাশী করে সিএনজি’র পিছনের সীটের নিচ হতে ৩ কোটি ৬০ লক্ষ মূল্যমানের ১ লক্ষ ২০ হাজার ইয়াবা জব্দ করতে সক্ষম হয়। সিএনজি এর সিজার মূল্য ৫ লক্ষ টাকা । সিএনজিতে চালকের কোন প্রকার বৈধ কাগজপত্র না থাকায় এবং নিষিদ্ধ ঘোষিত মাদক ইয়াবা বহন করায় সিএনজিটি টেকনাফ শুস্ক গুদামে জমা দেওয়া হবে । ইয়াবা গুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে উর্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer