আবুল আলী, টেকনাফ::
কক্সবাজারের টেকনাফ উপজেলাধীন সাবরাং ইউপি আলীর ডেইল এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।এসময় ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়েছে।
টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবি এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আছাদুদ-জামান চৌধুরী এর নেতৃত্বে খুরেরমুখ অস্থায়ী চেকপোষ্ট হতে একটি বিশেষ টহলদল নিয়ে আলীর ডেইল এলাকায় গমন কর। অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে যানবাহন তল্লাশীর কাজে নিয়েজিত হয়। পরবর্তীতে ভোররাতে দিকে একটি সিএনজি কাচা রাস্তা দিয়ে আসতে দেখে। সিএনজির চালক দুর থেকে বিজিবির অস্থায়ী চেকপোষ্ট দেখে সিএনজির ইঞ্জিন চালু এবং হেড লাইট জ্বালানো অবস্থায় সিএনজিটি থামিয়ে অন্ধকারের সুযােগ নিয়ে পালিয়ে যায়। অনেকক্ষণ পর্যন্ত এই অবস্থায় সিএনজিটি সামনে না আসায় বিজিবির টহলদলের সন্দেহ হওয়ায় টহলদল সিএনজি'র নিকটে গিয়ে দেখতে পায় যে সিএনজির ভিতরে কোন লোক নাই। তখন টহলদল উক্ত সিএনজিটি তল্লাশী করে সিএনজি'র পিছনের সীটের নিচ হতে ৩ কোটি ৬০ লক্ষ মূল্যমানের ১ লক্ষ ২০ হাজার ইয়াবা জব্দ করতে সক্ষম হয়। সিএনজি এর সিজার মূল্য ৫ লক্ষ টাকা । সিএনজিতে চালকের কোন প্রকার বৈধ কাগজপত্র না থাকায় এবং নিষিদ্ধ ঘোষিত মাদক ইয়াবা বহন করায় সিএনজিটি টেকনাফ শুস্ক গুদামে জমা দেওয়া হবে । ইয়াবা গুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে উর্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।