উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৯/১০/২০২৩ ৭:১৪ এএম

আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করে বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ করায় মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) তিনজন সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

শনিবার (২৮ অক্টোবর) সকালে বাংলাদেশ সীমানা টেকনাফ ২ বিজিবির ঝিমংখালি বিওপির শূন্যলাইন থেকে বাংলাদেশের অভ্যন্তর থেকে অস্ত্র-গুলি, ওয়াকিটকি, মোবাইল সেট ও ইঞ্জিনচালিত একটি কাঠের নৌকাসহ তাদের আটক করা হয়।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ ঘটনায় সত্যতা নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, শনিবার সকাল নয়টার দিকে ঝিমংখালি বিওপির টহলরত ৬ জন বিজিবি সদস্য ঝিমংখালি উসমানের ঘেরের পাশেল খালের মুখ নামক এলাকায় ছিলেন। ওখানে মিয়ানমারের ৭ বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) তিনজন সদস্য একটি কাঠের নৌকা করে বাংলাদেশে অভ্যন্তরে চলে আসে। টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের ঝিমংখালি বিওপি থেকে আনুমানিক দূরত্ব ৩ কিলোমিটার পূর্বদিকে দায়িত্বরত বিআরএম-১৬ থেকে আনুমানিক দূরত্ব ৪০০ গজ উত্তর পূর্ব দিকে।

শূন্যলাইন থেকে আনুমানিক দূরত্ব ৫০০ গজ আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করে এরা ঢুকে পড়েন। এ সময় তাদের কাছ থেকে ২ টি অস্ত্র ৩টি ম্যাগাজিন ৪১ রাউন্ড গুলি, ১টি টিওইটি (ওয়াকিটকি) সেট ও ১টি ইঞ্জিন চালিত নৌকা এবং ব্যক্তিগত ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটকের পর বিজিবির সদস্যরা টেকনাফ ব্যাটালিয়ন সদর নিয়ে যাওয়া হয় তাদের।

পরে বিকেলে টেকনাফ পৌরসভার চৌধুরী পাড়া ট্রানজিট ঘাটে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে অস্ত্রসহ আটক তিনজন বিজিপির সদস্যকে কর্তৃপক্ষের কাছে স্থানান্তর করা হয়েছে বলেও জানায় বিজিবি।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...