বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ২৬/১২/২০২২ ৫:১৯ পিএম

কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী থেকে টেকনাফ জিরো পয়েন্ট পর্যন্ত ৫০ কিলোমিটার পথ স্কেটিং করে পাড়ি দিচ্ছেন টেকনাফের ৮ তরুণ।
আজ সোমবার বেলা ১১টার দিকে টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক থেকে এ বিজয় স্কেটিং রাইড শুরু করা হয়।সন্ধ্যার মধ্যে এ রাইড শেষ হবে।
টেকনাফ স্কেটিং ক্লাবের পক্ষ থেকে এ আয়োজন করা হয়েছে।এতে সার্বিক সহযোগিতা করছে রূপান্তর নিউজ নামে অনলাইন টিভি।তাদের প্রতিপাদ্য, ‘মাদক আর নয়, খেলাধুলায় মিলবে জয়’।বিজয় স্কেটিং নেতৃত্বে দিচ্ছেন ইমরানুল হক।তাঁর সঙ্গে আছেন তারেকুর রহমান, সাল্লাহ উদ্দিন, রিয়াজ আহমেদ, ইমান হোসেন, রবি উল্লাহ, রফিক আলম ও ওমর ফারুক।
টেকনাফ স্কেটিং ক্লাবের সভাপতি ফয়সাল সাফি বলেন, কক্সবাজার ও টেকনাফের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক শিক্ষার্থী নিজ নিজ অবস্থান থেকে টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের প্রতিনিয়ত স্কেটিং করতেন।এরপর ৬জন উদীয়মান শিক্ষার্থী মিলে ২০২১ সালে গড়ে তোলে টেকনাফ স্কেটিং ক্লাব।বর্তমানে এ ক্লাবের ৫০জন সদস্য রয়েছেন।
ফায়সাল সাফি বলেন,ফুটবল, ক্রিকেটের মতো স্কেটিংও বাংলাদেশে জনপ্রিয় হয়ে উঠেছে।মাদক নিয়ে টেকনাফের একটি বদনাম রয়েছে।ভবিষ্যতে তাঁরা টেকনাফ থেকে মাদকবিরোধী একটি ইনলাইন স্কেটিং মিছিল নিয়ে পঞ্চগড়ের তেঁতুলিয়া যাওয়ার পরিকল্পনা করছেন।
স্কেটিং শুরুর আগে দলপতি ইমরানুল হক বলেন, বিজয়ের মাস আনন্দের মাস, উল্লাসের মাস।সে উল্লাসকে জাগ্রত করতে টেকনাফ স্কেটিং ক্লাব এ বিজয় স্কেটিং রাইড আয়োজন করেছে।মূলত টেকনাফের তরুণ সমাজকে ভিন্নধর্মী খেলা উপহার দেওয়ার জন্য এবং মাদক থেকে দূরে রাখতে টেকনাফ স্কেটিং ক্লাবের এ যাত্রা। এছাড়া টেকনাফের অপার সৌন্দর্য স্কেটিং করার মাধ্যমে তুলে ধরতে তাঁরা কাজ করছেন।
এরআগে ২০২১সালের ১৭ডিসেম্বর ৪০কিলোমিটার স্কেটিং করে মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

পাঠকের মতামত

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...