ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬/১২/২০২৩ ৯:৪৩ এএম

বিজয় দিবসের অনুষ্ঠানে বেলুন ফোলানোর সময় মানিকগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আনোয়ার ব্যাপারী (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ১ জন।

শনিবার (১৬ ডিসেম্বর) ভোরে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচ তলায় এ ঘটনা ঘটে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. আনোয়ার ব্যাপারী ফরিদপুর জেলার কোতয়ালী থানার আরোকান্দি গ্রামের কাওসার ব্যাপারীর ছেলে। তিনি বেলুন ব্যবসায়ী ছিলেন।

Manikgonj

আহত ব্যক্তি কবির হোসেন (২৩) মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম শানবান্ধা গ্রামের আতর আলীর ছেলে। সে জেলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মানিকগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন জানান, ভোরে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচ তলায় ওই দুই বেলুন বিক্রেতা বিজয় দিবসের অনুষ্ঠানের জন্য বেলুন ফোলাচ্ছিলেন। এসময় সিলিন্ডার বিস্ফোরণ হয়ে এক জন নিহত হয়েছেন। তরা মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...