ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১/১১/২০২৫ ৭:২৪ এএম

মনোনয়ন বাতিলের দাবিতে সড়কে টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ করার সময় সাবেক এক ছাত্রদল নেতার শরীরে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (১০ নভেম্বর) বিকেলে রাজশাহীর চৌদ্দপাই এলাকায় বিক্ষোভকালে এ ঘটনা ঘটে। এসময় শরীরে আগুন নিয়ে ছুটতে থাকেন শহিদুল ইসলাম নামের ওই ব্যক্তি। পরে সহকর্মীরা শরীরের জামা খুলে আগুন নিয়ন্ত্রণে আনেন।

দগ্ধ শহিদুল ইসলাম জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক। রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শহিদুল ইসলাম বিএনপির সাবেক ভূমি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কবির হোসেনের ছেলে নাসির হোসেন অস্থিরের সমর্থক বলে জানা গেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে নাসির হোসেন অস্থিরকে বিএনপি থেকে মনোনয়ন না দেওয়ায় বিক্ষোভ করছিলেন তার সমর্থকরা। এই আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির ত্রাণ ও পুর্নবাসন বিষয়ক সহ-সম্পাদক শফিকুল হক মিলন।

জানতে চাইলে মনোনয়নবঞ্চিত নাসির হোসেন অস্থির বলেন, ‌‘আসনটিতে মনোনয়ন পেতে দীর্ঘদিন ধরে কাজ করেছি। দল মনোনয়ন না দিলে আমার সমর্থকরা বিক্ষোভ করে। এসময় টায়ারে আগুন দিতে গিয়ে শহিদুলের শরীরে আগুন ধরে যায়। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer