প্রকাশিত: ১৪/১১/২০১৮ ৯:৪১ এএম

ঢাকা: বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপত্র কিনতে আসায় যে জনসমাগম হচ্ছে এটা আচরণবিধি লঙ্ঘন নয় বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম।

মঙ্গলবার (১৩ নভেম্বর) রাতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ইসি কমিশনার রফিকুল ইসলাম বলেন, ‘বিএনপির দলীয় কার্যালয়ে মনোনয়নপত্র নিতে যে লোক আসতেছে তা আচরণবিধি লঙ্ঘনের পর্যায়ে পড়ে না। কারণ সারা বাংলাদেশে প্রতি আসনে তিনজন করে যদি নমিনেশন নিতে আসেন তাহলে ৯০০ জন হন। আর তাদের সঙ্গে যদি আরও দুইজন করে আসেন তাহলে ১৮০০ জন। তাহলে ৯০০ ও ১৮০০ মিলে হয় ২৭০০। ধরি এই তিন হাজার লোক এই কার্যালয়ের সামনে থাকবেন। এটা তো আচরণবিধি লঙ্ঘন করা নয়। আর এটাকে যদি আপনারা লেখেন আচরণবিধি লঙ্ঘন হচ্ছে তাহলে নিজের প্রতি অন্যায় করবেন। নিজের বাস্তবতার প্রতি অন্যায় করবেন, মানুষের প্রতি অন্যায় করবেন, দলের প্রতি অন্যায় করবেন।’

রফিকুল ইসলাম বলেন, ‘নির্বাচনে অল্পসংখ্যক কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে। তবে সেনাবাহিনীর যে সদস্যরা ইভিএম কেন্দ্র পরিচালনা করবেন, তারা আইনশৃঙ্খলা বাহিনীর মতো কাজ করবেন না।’

উল্লেখ্য মঙ্গলবার (১৩ নভেম্বর) বিকেলে ইসির যুগ্ম সচিব ফরহাদ আহম্মদ খান স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, দলীয় কার্যালয়ে মনোনয়নপত্র সংগ্রহ করার সময় শোডাউন করা আচরণবিধি লঙ্ঘন।’ এ বিষয়ে আইজিপিসহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।

গত ১০ নভেম্বর ইসি সচিব হেলালউদ্দীন আহমদ সাংবাদিকদের এক প্রশ্নের জবাব বলেন, ‘আমাদের দেশে ভোট মানেই একটা উৎসব। আমাদের যে আচরণ বিধিমালা রয়েছে সেটা কিন্তু প্রচার-প্রচারণা আনুষ্ঠানিকভাবে করা যাবে না। কিন্তু মনোনয়নপত্র নেওয়া ও জমা একটা নির্দিষ্ট এলাকায় হচ্ছে। সুতরাং ওখানে আচরণ বিধিমালা ভঙ্গ হচ্ছে বলে মনে হচ্ছে না।’

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...