প্রকাশিত: ১৮/০১/২০১৭ ১০:১৬ পিএম

আন্দোলনের ঘোষণা দিলেও রাস্তায় নামার যোগ্যতা বিএনপি’র নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার বিকালে রাজধানীর মিরপুরে রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

কাদের বলেন, “বিএনপি আন্দোলনের ঘোষণা দিয়েছে, ভালো কথা, তাহলে মাঠ নামতে হবে। আমরাও আন্দোলন করেছি, রাজপথে নেমেছি। কিন্তু বিএনপির রাস্তার নামার কোন যোগ্যতা নেই। বিএনপির লিস্ট অনুযায়ী পাঁচশো ৯৫ জন আগে রাজপথে নামুন। সাধারণ মানুষের রাজপথে নামার ইচ্ছে নাই। আপনাদের নামতে হবে।

বিএনপি সংশয় ব্যাধিতে ভুগছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন, সব ব্যাপারে তাদের সংশয় কাজ করে। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছে বিএনপি। তারা বলছে, সংলাপের পর খুশি। এর মধ্যে এমন কি হলো তারা অখুশি হয়েছে। রাষ্ট্রপতি নিজেই তাদের সঙ্গে সংলাপ করেছেন। সংলাপ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আমার পক্ষে আলোচনা বা সংলাপ নিয়ে কিছুই বলা সম্ভব না।

পরিদর্শনে সময় কাউন্টারের দায়িত্বশীলদের সতর্ক করে কাদের বলেন, আপনাদের কিছু করার থাকবে না কেন? দালাল আসলে কষে থাপ্পড় দিয়ে দিবেন।

পরে নানা অনিয়মের বিষয়ে বিআরটিএ-র ঢাকা জোনের ডেপুটি ডাইরেক্টর মাসুদ আলমকে সতর্ক করে দেন মন্ত্রী। তাকে উদ্দেশ্য করে কাদের বলেন, ৫ বছরেও তুমি ভাল হওনি। এসব কি তোমার নিয়ন্ত্রণের বাইরে? এখানে দালালরা ডমিনেট করছে, তোমরা কি করো?

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer