প্রকাশিত: ০৭/০৮/২০১৬ ৭:২২ পিএম

ডেস্ক রিপোর্ট ::

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বিএনপির ৫০২ সদস্যের নতুন কমিটিকে তুলনা করেছেন জাম্বো জেটের সঙ্গে; বলেছেন, বাংলাদেশের গণতন্ত্রের সঙ্গে এটি ‘বছরের সেরা তামাশা’। রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনের এক ছাত্রী সমাবেশে এ মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের। তিনি বলেন, ‘জাম্বো জেট সাইজের কমিটি দিয়ে গণতন্ত্র উদ্ধার করাটা দুঃস্বপ্নের নামান্তর। এই জাম্বো জেট সাইজের কমিটি বাংলাদেশের গণতন্ত্রের সাথে বছরের সেরা তামাশা।’

কাউন্সিলের সাড়ে ৪ মাস পর শনিবার নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ৫০২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ, ভাইস চেয়ারম্যান, সম্পাদক মণ্ডলী ও কার্যনির্বাহী পরিষদের সদস্যদের নাম ঘোষণার পর দেখা যায়, দলের বিভিন্ন পদে থাকা নেতাদের পরিবারের সদস্যরা ডজনের বেশি পদ পেয়েছেন।

এ প্রসঙ্গ টেনে ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল সাহেব গতকাল বলেছেন, বিএনপির ৫০২ সদস্যের কমিটি বাংলাদেশের গণতন্ত্র উদ্ধার করবে। বিএনপিকে প্রশ্ন করতে চাই, সর্বোচ্চ ৪৪৮ সদস্যের কমিটি কীভাবে ৫০২ সদস্যের হল? যারা নিজের দলে গণতন্ত্র বা গঠনতন্ত্র লঙ্ঘন করে এ রকম কমিটি ঘোষণা করে, তারা বাংলাদেশের সংবিধানও বার বার লঙ্ঘন করেছে।

‘অগণতান্ত্রিক পদ্ধতিতে’ কমিটি দিয়ে গণতন্ত্র উদ্ধার করা সম্ভব হবে না বলে মন্তব্য করেন কাদের।

খালেদা জিয়ার জঙ্গিবাদবিরোধী ঐক্য গড়ার আহ্বানের জবাবে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ১৫ অগাস্ট আমরা শোক পালন করব, আর আপনি জন্মের আনন্দে কেক কাটবেন, তাহলে ঐক্য হবে কীভাবে?

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আয়োজিত এ অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক ...