উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০/০৯/২০২৩ ৬:৫৬ পিএম

সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সাবেক ২৫ কর্মকর্তা বিএনপিতে যোগ দিয়েছেন। আজ রোববার (১০ সেপ্টেম্বর) বিকেলে তারা রাজধানীর গুলশানে দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিএনপিতে যোগ দেন।

বিএনপিতে যোগ দেওয়া মধ্যে আছেন সেনাবাহিনীর সাবেক ১৯ কর্মকর্তা। এ ছাড়া যোগ দিয়েছেন নৌবাহিনীর সাবেক দুজন ও বিমান বাহিনীর সাবেক চার কর্মকর্তা।

আজ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুলে তোড়া দিয়ে দলে যোগ দেন এই ২৫জন। বিএনপি বলছে, নতুন যোগ দেওয়া সাবেক সেনা কর্মকর্তারা হলেন—ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জহুর, কর্নেল (অব.) আব্দুল হক, লে. কর্নেল (অব.) আইয়ুব, লে. কর্নেল (অব.) হাসিনুর রহমান, লে. কর্নেল (অব.) নওরোজ, লে. কর্নেল (অব.) মুস্তফিজ, লে. কর্নেল (অব.) সাঈদ আলম, লে. কর্নেল (অব.) রাশেদ, মেজর (অব.) আজিজ রানা, মেজর (অব.) কোরবান আলী, মেজর (অব.) জাকিউল, মেজর (অব.) আফাজ, মেজর (অব.) মোরতাজা, মেজর (অব.) ছাব্বির, মেজর (অব.) তানভীর, মেজর (অব.) আল আমিন, মেজর (অব.) মনিরুজ্জামান, ক্যাপ্টেন (অব.) গনিউল আজম, লে. ইমরান।

নৌ-কর্মকর্তারা সাবেক হলেন—রিয়ার অ্যাডমিরাল (অব.) মুস্তাফিজুর রহমান ও কমডোর (অব.) মোস্তফা সহিদ।

বিমান বাহিনীর সাবেক কর্মকর্তারা হলেন—এয়ার কমোডর (অব.) শফিক এয়ার কমোডর (অব.) শাহ শাহে আলম, স্কোয়াড্রন লিডার (অব.) আকতার হফিজ খান স্কোয়াড্রন লিডার (অব.) শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সেলিমা রহমান, আলতাফ হোসেন চৌধুরী, আমীর খসরু মাহমুদ, গয়েশ্বর চন্দ্র রায় প্রমুখ।

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক ...