উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৩/০৮/২০২২ ১২:০৩ পিএম , আপডেট: ২৩/০৮/২০২২ ১২:০৪ পিএম

ওসি বলেন, ‘ভুক্তভোগী নারীর এজাহার পাওয়ার পর মামলা লিপিবদ্ধ করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে মাঠে পুলিশের একাধিক টিম কাজ করছে।’
কক্সবাজার সদরে এক স্কুলশিক্ষককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে
।

মেহেদী অনুষ্ঠান থেকে ফেরার পথে গেল শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটলেও সদর মডেল থানায় মামলা হয়েছে সোমবার রাত ১২টার দিকে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. সেলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের ছনখোলা ইউনূছঘোনা এলাকার ২৮ বছর বয়সী বেদার মিয়াসহ অজ্ঞাতপরিচয় আরও তিনজনকে আসামি করা হয়েছে।

এজাহারে বলা হয়েছে, গত ১৮ আগস্ট রাতে কক্সবাজার সদরের পিএমখালীর মালিপাড়া থেকে ওই নারী তার এক ভাগনির মেহেদী অনুষ্ঠানে যান। সেখানে বেদার মিয়া নামের একজনের সঙ্গে কথা-পরিচয় হয়। পরদিন সকাল সাড়ে ৭টার দিকে ওই স্বজনের বাড়ি থেকে ইজিবাইকে করে নিজ বাড়িতে ফিরছিলেন তিনি। ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজার ব্রিজ নামক এলাকায় এলে বেদার ও তার সহযোগীরা তাকে আরেকটি ইজিবাইকে তুলে নেয়। ওই ইউনিয়নের চান্দের পাড়ার একটি নির্মাণাধীন ভবনে নিয়ে অস্ত্রের মুখে তারা তাকে পালাক্রমে ধর্ষণ করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী শিক্ষিকের এক স্বজন বলেন, ‘এ ঘটনা পরিবারের লোকজন জানার পর থানায় যোগাযোগ করা হয়। প্রথমে রামু থানা সেখান থেকে কক্সবাজার সদর মডেল থানা। মামলা নিতে চাচ্ছিল না। পরে সোমবার রাতে কক্সবাজার সদর মডেল থানা মামলা নিয়েছে।’

ওসি বলেন, ‘ভুক্তভোগী নারীর এজাহার পাওয়ার পর মামলা লিপিবদ্ধ করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে মাঠে পুলিশের একাধিক টিম কাজ করছে। সুত্র: নিউজবাংলা

পাঠকের মতামত

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...

ভুয়া এনআইডিতে রোহিঙ্গাদের পাসপোর্ট, পুলিশ ভেরিফিকেশন ফেরানোর চিন্তা

জালিয়াতির মাধ্যমে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহের পর ওই পরিচয়ে পাসপোর্ট বানাচ্ছেন কক্সবাজারের আশ্রয়শিবিরের রোহিঙ্গারা। ...

নিরাপত্তা জোরদারে টেকনাফের হ্নীলায় হচ্ছে সেনা ক্যাম্প, চলছে স্থান নির্ধারণের কাজ

কক্সবাজারে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী ও বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল এলাকায় সেনাবাহিনীর ক্যাম্প স্থাপনের ...