প্রকাশিত: ১২/০৬/২০২২ ৯:৫৬ পিএম

নিজস্ব প্রতিবেদক

টেকনাফের বাহারছড়া মেরিনড্রাইভ সংলগ্ন বিভিন্ন প্লট ভরাটের কাজ চলছে, এতে মাটি পাচারকারীরা কম টাকায় মাটি ক্রয় করতে টার্গেট করেছে খাস জমিকে। এস্কেভেটর ও ডাম্পার দিয়ে মাটি খেকোরা মেতে উঠেছে মাটি কাটার উৎসবে। কেউ কাটে ফসলে জমির মাটি, আর কেউ কাটে বাগানভিটের সরকারি খাস জমি। কারো মাটি পাচার হয় বিভিন্ন কোম্পানির কেনা প্লটে আবার কারোও মাটি দিয়ে তৈরি হয় রাস্তা।

জানা যায়, চলমান সাপ্তাহে উপজেলার বাহারছড়া ইউনিয়নের মেরিনড্রাইভের পূর্ব পাশে বেশ কয়েকটি বড় বড় প্লট ভরাট করতে দেখা যাচ্ছে। সরজমিনে গিয়ে দেখা যায় বাহারছড়া শামলাপুর আচারবনিয়া এলাকার মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী ডলি নামের এক মহিলা সরকারি জমি থেকে ৪শ টাকায় প্রতি গাড়ির পিছনে নিয়ে সরকারি খাস জমির মাটি কেটে বিক্রি করছে স্থানীয় একটা শক্তিশালী মাটি কাটার সিন্ডিকেটের কাছে। স্থানীয় ক্ষমতাধর ব্যক্তিবর্গের ছত্র ছায়ায় মূলত এই মাটি কাটার সিন্ডিকেট পরিচালিত বলে অভিযোগ তুলেন স্থানীয়রা। শুধু তা নয় বাহারছড়ার বিভিন্ন জায়গায় এরকম মাটি পাচার হয়ে আসছে।এভাবে ফসলি ও খালের তীরবর্তী স্থান থেকে মাটি পাচার করার ফলে কৃষি ও পরিবেশের ব্যাপাক ক্ষতি সম্ভবনা রয়েছে। তাছড়া মাটি পাচারের কাজে ব্যবহৃত প্রায় প্রতিটি ডাম্পার লাইসেন্সবিহীন ও চালাকদের নেই বিআরটিসির কোন কোন ড্রাইভিং লাইসেন্স ।

এভাবেই মাটি পাচারের কারণে পরিবেশের ভারসাম্যের মারাত্মক ক্ষতি হচ্ছে। ধীরে ধীরে জলবায়ু পরিবর্তনের কারণে ভূমিপৃষ্ঠ থেকে সমুদ্রের পৃষ্ঠে পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। এভাবে চলতে থাকলে অদূর ভবিষ্যতে এসব অঞ্চল সমুদ্রের পানি নিচে তলিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে।

বাহারছড়া ইউনিয়ন ভূমি অফিসের উপ-কর্মকর্তা আব্দুল জব্বার বলেন,” শামলাপুর আছারবনিয়াতে সরকারি খাস জমি থেকে যে স্কাবেটার দিয়ে মাঠি কেটে বিক্রি করা হচ্ছে তা আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মহোদয়কে অবগত করেছি”

এদিকে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) মোহাম্মদ কায়সার খসরু বলেন,” সরকারি খাস জমি ও ফসলে থেকে মাটি পাচার করা হলে স্পট পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পাঠকের মতামত

রামুতে তরুনের মৃত্যুকে কেন্দ্র করে এলাকাবাসী ও পুলিশের মধ্যে উত্তেজনা

রামুর ফতেখাঁরকুলের পশ্চিম মেরংলোয়া এলাকার মুফিজুর রহমান বাবু (২০) নামে এক তরুনকে চট্টগ্রামে হত্যার অভিযোগ ...

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...