প্রকাশিত: ১৯/০৬/২০১৮ ৫:০৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৪৫ এএম

চট্টগ্রাম প্রতিনিধি::
রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় তিথী বড়ুয়া (২১) নামের এক কলেজছাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে নগরের খুলশী থানা এলাকার হলিক্রিসেন্ট হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিথী বড়ুয়া ওই এলাকায় অবস্থিত চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের ছাত্রী।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহিরুল ইসলাম জানান, দুপুর ২টার দিকে নগরের খুলশী এলাকা থেকে একটি সিএনজি অটো রিকশাযোগে তিথী বড়ুয়াকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন দুইজন লোক।

তারা জানান, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী এক বাসের ধাক্কায় রাস্তার উপর পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন তিথী। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন তারা।

জহিরুল ইসলাম আরো বলেন, হাসপাতালে আসার পর পরীক্ষা করে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাঠকের মতামত

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...
Single Page Footer