প্রকাশিত: ১৯/০৭/২০১৮ ৯:৩৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৩২ এএম

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ফরিদপুর-বরিশাল মহাসড়কের পুখুরিয়া বাসষ্ট্যান্ডে বাসচাপায় আব্দুর রহমান খাঁ (৪৫) নামের এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহমান খাঁ (৪৫) ঝিনাইদহ উপজেলার নইরহাটি গ্রামের বাবর আলী খাঁর ছেলে। তিনি রহমান বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাকের কর্মকর্তা।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান জানায়, তিনি শরীয়তপুর জেলায় ব্র্যাক কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন। ঘটনার দিন কর্মস্থল থেকে গ্রামের বাড়িতে যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় অজ্ঞাতনামা একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে আমরা লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করি।

ঘাতক বাসটিকে আটকের জন্য পুলিশ কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

পাঠকের মতামত

গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে প্রধান আসামিউখিয়ার মিলন বড়ুয়াকে রাজনৈতিক মামলায় ফাঁসানোর অভিযোগ!

কক্সবাজারের উখিয়ায় একটি রাজনৈতিক মামলাকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। গভীর রাতে নিজ বাড়ি ...

অপরাধ দমন, চোরাচালান প্রতিরোধ ও উন্নয়ন কার্যক্রম নিয়ে উখিয়ায় তিন কমিটির সভা

অপরাধ নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, সড়ক নিরাপত্তা ও উন্নয়ন কার্যক্রমের সমন্বয় নিয়ে উখিয়ায় তিনটি গুরুত্বপূর্ণ কমিটির ...

রামুতে ছাত্রলীগের শোডাউন: ৩১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের

কক্সবাজারের রামুতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউনের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় ৩১ ...

‎বিবাহ বিচ্ছেদের মামলা শেষ করে বাড়ি ফেরার পথে জিবনের বিচ্ছেদ হলো উখিয়ার রুবিনার

‎চার বছরের সংসার উখিয়ার রাজাপালং এর হরিণমারা এলাকার বাসিন্দা রুবিনা আক্তারের (৪০)।পারিবারিক কলহসহ নানান কারণে ...
Single Page Footer