প্রকাশিত: ২২/০৫/২০১৮ ১০:১৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৩৬ এএম

চট্টগ্রাম: বাল্বের প্যাকেটে বিশেষ কৌশলে পাচার করার সময় ৬৫ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ মে) বিকেলে বাঁশখালী-পেকুয়া সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল এলাকার অরিবিন্দু দে’র ছেলে পরিধন দে (২৩) ও একই উপজেলার মহাজনপাড়ার মকবুল আহমদের ছেলে আবু সৈয়দ (৪০)।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন হীরা বলেন, ‘মাদকের বিরুদ্ধে সারাদেশে অভিযান চলছে। অভিযানের অংশ হিসেবে বাল্বের প্যাকেটে বিশেষ কৌশলে পাচার করার সময় ৬৫ হাজার ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। কক্সবাজার থেকে এনে পেকুয়া, বাঁশখালী হয়ে এসব ইয়াবা তারা বিক্রির জন্য চট্টগ্রামে পাচার করছিলো।’

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে বলে জানান ওসি।

পাঠকের মতামত

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...
Single Page Footer