প্রকাশিত: ২৬/০১/২০২০ ৮:২৮ পিএম

কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্পে এক অগ্নিকান্ডে রোহিঙ্গাদের ১৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে কেউ হতাহত হয়নি। ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ২৫ লাখ টাকা। রোববার (২৬ জানুয়ারী) ভোরে ৪ টার দিকে বালুখালী রোহিঙ্গা ক্যাম্প -১১ এর বি -৫ ব্লকের রোহিঙ্গা মার্কেটে এ অ্গ্নিকান্ডের ঘটনা ঘটে।

ক্যাম্পের রোহিঙ্গা ও স্হানীয়রা জানিয়েছেন রোহিঙ্গারা দীর্ঘ দুই বছর ধরে উক্ত কাঁচা মার্কেটে ব্যবসা করে আসছিল। তারা আজ সবাই নি:স্ব হয়ে গেছে। তারা বলেন পাশ্ববর্তী একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের উখিয়া থেকে দুইটি ইউনিট ঘটনাস্হলে পৌছে আগুন নিয়ন্ত্রন আনেন।

উখিয়া ফায়ার সার্ভিসের ষ্টেশন ইনচার্জ এমদাদুল ইসলাম বলেন ঘটনার খবর পেয়ে দুইটি ইউনিট কে ঘটনাস্থলে পাঠানো হয়। তবে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পাশ্ববর্তী চায়ের দোকান থেকে আগুনের সূত্র পাত্র।

পাঠকের মতামত

কক্সবাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজানের বদলে কারাভোগ করা সোনা মিয়া জামিনে মুক্ত

‘আয়নাবাজি’র শিকার নিরপরাধ দিনমজুর সোনা মিয়া অবশেষে কারামুক্ত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে কক্সবাজার জেলা ...

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...
Single Page Footer