প্রকাশিত: ০২/০৫/২০১৯ ৭:১২ এএম

নিউজ ডেস্ক::
ইন্দোনেশিয়ায় মায়ের সঙ্গে বেড়াতে গিয়ে বালির দ্বীপের পানিতে তলিয়ে এক বাংলাদেশি শিশুর মৃত্যু হয়েছে।বুধবার এ ঘটনা ঘটে। মৃত শিশুর নাম নাওয়ার। বর্তমানে তার মরদেহ ইন্দোনেশিয়ার একটি সরকারি হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।নাওয়ার কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়ার আমেরিকরা প্রবাসী মাস্টার নোমান হেলালীর একমাত্র সন্তান।মৃত নাওয়ারের নানা মোহাম্মদ শহিদুল্লাহ জানান, বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়ায় বেড়াতে গিয়ে আজ বালি দ্বীপের পানিতে ডুবে মারা যায় তার নাতি। একমাত্র আদরের শিশুকে হারিয়ে পাগলপ্রায় তার বাবা-মা।নাওয়ারের মায়ের নাম আজিজা বেগম।মোহাম্মদ শহিদুল্লাহ জানান, তারা চেষ্টা করছেন জাকার্তার বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা নিতে। কিন্তু ওয়েবসাইটে দেয়া ফোন ও মোবাইল উভয় নাম্বারে (+62215262173, +622129035787) বারবার কল করেও তাদের পাচ্ছেন না।শহিদুল্লাহ জানান, তিনিও বাংলাদেশ দূতাবাসে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাচ্ছেন না। নিরুপায় হয়ে শেষে ইমেইল যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন।

নাওয়ারের মৃতদেহ দেশে আনতে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা চেয়েছে তার পরিবার। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন পরিবারটি।

ইন্দোনেশিয়ায় তাদের যোগাযোগের নাম্বার নং+ 62859614704050 (আজিজ)।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer