উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০/১০/২০২২ ৪:১১ পিএম

চট্টগ্রামের আলোচিত মিতু হত্যার অভিযোগে স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের বিরুদ্ধে চলা মামলায় তার পক্ষে লড়তে যাচ্ছেন সুপ্রীম কোর্টের আলোচিত আইনজীবী অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির।
সম্প্রতি ইউটিউবে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইনের প্রকাশ করা একটি প্রতিবেদনে বাবুল আক্তার ষড়যন্ত্রের শিকার হচ্ছেন বলে দাবি করা হয়। এর পরই এই মামলা নতুন মোড় নেয়। মামলাটির তদন্তকারী সংস্থা পিবিআই এর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগও তুলেন বাবুল আক্তার। যদিও তার এই অভিযোগ খারিজ করে দেন আদালত। এমন পরিস্থিতিতে নতুন করে এই মামলায় বাবুল আক্তারের পক্ষে লড়তে চট্টগ্রাম গিয়েছেন এই আইনজীবী। বাবুল আক্তারের সঙ্গে একান্তে সাক্ষাৎ করতে অনুমতিও নিয়েছেন আদালত থেকে।

সোমবার (১০ অক্টোবর) নিজের ফেসবুকে একাধিক স্ট্যাটাসে এইসব তথ্য জানান শিশির মনির। সকালে চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন আদালতে আলোচিত এই মামলার শুনানি অনুষ্ঠিত হয়। এই সময় বাবুল আক্তারের পক্ষে শুনানিতে অংশ নেন শিশির মনির। আদালত থেকে বেরিয়ে কথা বলেন গণমাধ্যমের সঙ্গেও।

শিশির মোহাম্মদ মনির দুপুরে আদালত চত্বরে গণমাধ্যমের সঙ্গে কথা বলার একটি ছবি নিজের ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘সাবেক পুলিশ সুপার জনাব বাবুল আক্তারের মামলার শুনানি হল। সাক্ষীর নারাজি দরখাস্তের সময় নামন্জুর করা হল। চার্জশিট গৃহীত হল। দ্বিতীয় মামলায় সংগৃহীত সাক্ষ্য-প্রমাণ প্রথম মামলায় ব্যবহার করা বেআইনি- আমাদের এই দরখাস্তের বিষয়ে পড়াশুনা করে সিদ্ধান্ত দিবেন। বাবুল আক্তারকে কারাবিধি অনুযায়ী ডিভিশন-১ মর্যাদা দেয়ার আবেদন মন্জুর করেন। বাবুল আক্তারের সাথে একান্তে ১ ঘণ্টা আলোচনা করার আদেশ দেন।’

এর আগে রাত ১টায় দেওয়া স্ট্যাটাসে তিনি বলেন, ‘ইনশাল্লাহ মাননীয় আদালতের অনুমতি সাপেক্ষে সাবেক পুলিশ সুপার জনাব বাবুল আক্তারের সাথে একান্তে সাক্ষাৎ করব। বিষয়গুলো পেশাগতভাবে আরও বিস্তারিত জানার আপ্রাণ চেষ্টা করবো।

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক ...