প্রকাশিত: ২৩/০৯/২০১৮ ১:১৭ পিএম , আপডেট: ২৩/০৯/২০১৮ ১:২৩ পিএম

ডেস্ক রিপোর্ট::
“গুরুজনে কর নতি”-এই শ্লোগান সামনে রেখে গোপালগঞ্জের সকল শিক্ষা প্রতিষ্ঠানে মা-বাবাদের পা-ধোয়া কর্মসূচি পালিত হয়েছে। এ কর্মসূচীতে ১১শ’টি স্কুল-মাদ্রাসার প্রায় দুই লাখ শিক্ষার্থী অংশ নেয়।

আজ রোববার সকাল ১০টায় জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে এই কর্মসূচি পালন করা হয়। এর আগে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসব সভায় জেলা ও উপজেলা পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার জানান, জেলার প্রায় দুই লাখ শিক্ষার্থী বাবা-মায়ের পা ধোয়ানো অনুষ্ঠানে যোগ দেয়। এতে করে শিক্ষার্থীরা তাদের গুরুজনদেরকে সম্মান করতে শিখবে বলে তিনি মনে করেন।

উল্লেখ্য, গত বছর থেকে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের অনুষ্ঠান শুরু হয়েছে।

পাঠকের মতামত

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...
Single Page Footer