প্রকাশিত: ০২/০৬/২০১৮ ৭:০৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:১৪ এএম

চলমান মাদকবিরোধী অভিযানে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন টেকনাফের পৌর কাউন্সিলর একরামুল হক। কিন্তু একরামের পরিবারের দাবি সাদা পোশাকে আইনশৃংখলা বাহিনীর সদস্য পরিচয়ে একরামকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা করা হয়েছে। সম্প্রতি একরামের সঙ্গে স্ত্রী-সন্তানদের শেষ কথোপকথনের অডিও প্রকাশ পেয়েছে। এতে উঠে এসেছে একরামকে ক্রসফায়ারে দেয়ার লোমহর্ষক বিবরণ ও পরিবারের আর্তনাদ। এ বিষয়টি নিয়ে ফেসবুকে লিখেছেন প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব আশরাফুল আলম খোকন।

তিনি লিখেছেন: বাবা কন্যার অডিও আমাকে সারারাত ঘুমাতে দেয়নি। কাঠগড়ায় র‌্যাব, সত্য মিথ্যা যাচাই হয়তো পরে হবে। শারীরিকভাবে একরাম নাই হয়ে গেছে সপ্তাহখানেক। অভিযোগ ছিল মাদক ব্যবসার।

কিন্তু এই একরামকে সামাজিকভাবে নাই করা হয়েছে আরও পাঁচ বছর আগে। তাকে মাদক সম্রাট বানিয়েছিলো আমাদের মিডিয়া। দিনের পর দিন রিপোর্ট বানানো হয়েছে একরামকে নিয়ে। সামাজিকভাবে তাকে মারা হয়েছে অনেক আগেই। একরামের অপরাধ ছিল একটাই, সে টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতি ছিল।

এই প্রক্রিয়া এখনো চলছে। শুধু রাজনৈতিক কারণে অনেককে বানানো হচ্ছে মাদক সম্রাট, তথ্য প্রমান ছাড়া সামাজিকভাবে মেরে ফেলা হচ্ছে অনেককেই। মিডিয়ার এই অসুস্থ প্রক্রিয়া বন্ধ হোক, তাহলে আমাদের অনেকের কান্নারও অবসান ঘটবে।

পাঠকের মতামত

টেকনাফের একরামুল হত্যা : সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তৎকালীন র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট ...

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...
Single Page Footer