প্রকাশিত: ০৭/০৭/২০১৭ ১:১৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:০৯ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
ভারি বর্ষণ আর পাহাড়ি ঢলে কক্সবাজারে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে জেলার লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। বন্যার পানিতে ডুবে এরই মধ্যে প্রাণহানির ঘটনাও ঘটেছে। এদেরই একজন ১৪ বছরের ছমিরা আকতার (১৪)। কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের উত্তর সোনাইছড়ি গ্রামের দিন মজুর জাফর আলমের মেয়ে। বুধবার (৫ জুলাই) বাবার সামনে পা পিছলে বন্যার পানিতে পড়ে ভেসে যায় সে। বৃহস্পতিবার লাশ হয়ে বাড়িতে ফেরে ছমিরা।

ছমিরার বাবা জাফর আলম কান্না জড়িত কণ্ঠে বলেন, ‘ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে বুধবার সারাদিনই গ্রামে পানি বাড়তে থাকে। জীবনে এত পানি কখনও দেখেনি। ধীরে ধীরে পানিতে তলিয়ে যায় আমার বাড়িটি। কোনও উপায়ন্তর না দেখে প্রাণ বাঁচাতে তিন মেয়েকে নিয়ে আশ্রয় কেন্দ্রে যাচ্ছিলাম। এক মেয়েকে কাঁধে এবং একজনকে হাতে ধরে ছমিরাকে পেছনে হাঁটতে বলি। গলা পরিমাণ পানির স্রোত পার হওয়ার সময় ছমিরা পা পিছলে খাদে পড়ে যায়। মুহূর্তের মধ্যে বন্যার পানিতে ভেসে যায় সে। এসময় চিৎকার করে বলছিল, বাবা আমাকে বাচাঁও। কিন্তু আমার করার কিছুই ছিল না। আমার কোলে আরও দুই মেয়ে ছিল। চোখের সামনে মেয়েটাকে ভেসে যেতে দেখলাম।’

সন্তান হারানো জাফর বলেন, তার ৫ মেয়ে। ছমিরা ছিল দ্বিতীয়। লেখাপড়ায় মেধাবি ছিল সে। তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখছিলেন। কিন্তু বন্যার পানিতে তার স্বপ্ন ভেঙে গেল।

ছমিরার চাচা শফি আলম বলেন, ৫ জুলাই সন্ধ্যায় পানিতে পড়ে নিখোঁজ হয় তার ভাতিজি। ৬ জুলাই দুপুর ১২টার দিকে সোনাইছড়ি ছড়ায় তার মৃতদেহ পাওয়া যায়।

ছমিরার মা নুরুচ্ছপা বেগম বিলাপ করতে করতে বলেন, ‘আল্লাহ কেন আমার মেয়েকে কেড়ে নিয়ে গেলো। আমি কী অপরাধ করছিলাম?’

স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী বলেন, বাবার সামনে সন্তান হারানোর এমন ঘটনা যেন আর কারও জীবনে আর না এমন মৃত্যু কিছুতেই মেনে নেওয়া যায় না।বাঃট্রি:

পাঠকের মতামত

 

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...