ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫/১০/২০২২ ৩:৩২ পিএম , আপডেট: ২৫/১০/২০২২ ৩:৩৩ পিএম

বান্দরবানের তল্লাশি চালিয়ে ১১ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। আটককৃতরা মিয়ানমারের নাগরিক এবং কক্সবাজরের বিভিন্ন রোহিঙ্গা শিবিরের বাসিন্দা। সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় বান্দরবান পৌর শহর ৩ নম্বর ওয়ার্ডের কালাঘাটা বড়ুয়ার টেক এলাকায় থেকে তাদেরকে আটক করা হয়।

পুলিশ সুত্রে জানা যায়, তারা কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা শিবির থেকে পালিয়ে বান্দরবানের বিভিন্ন বাগানে কাজ করত। গত ১০ দিন আগে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার কচ্ছপতলি ইউনিয়নের একটি বাগানে দৈনিক ৪০০ টাকা মজুরিতে কাজ শুরু করে ১১ রোহিঙ্গা। বিকেলে কাজ শেষ করে তারা একটি ট্রাকে করে কেরানীহাট এলাকায় যাওয়ার পথে তল্লাশি চালিয়ে কালাঘাটা বড়ুয়ার টেক এলাকায় আটক করে পুলিশ।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, তল্লাশি চালিয়ে পৌর এলাকার বড়ুয়ার টেক নামক এলাকা থেকে ১১ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়াধীন।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...