প্রকাশিত: ১০/০৬/২০১৯ ৮:০৩ এএম

নিজস্ব প্রতিবেদক:
বান্দরবানের ঘুমধুম ইউনিয়নের বরইতলি এলাকায় প্রতিপক্ষের হামলায় সাবেক ছাত্রলীগ নেতা হত্যা মামলায় জড়িত পাচঁ আসামীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন জেলা জজ আদালত।

রবিবার (৯জুন) আসামীদের মধ্যে পাচঁজন আসামী আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে জেলা জজ মো: ইসমাইল জামিন আবেদন নাকচ করে এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবি মুহাম্মদ আবু তালেব।

কারাগারে পাঠানো আসামীরা হলো- ঘুমধুম ইউপির সাবেক চেয়ারম্যান দীপক বড়ুয়া, বাবুল বড়ুয়া, প্রদিপ বড়ুয়া, রুপন বড়ুয়া ও মো: করিম। এদের মধ্যে দীপক বড়ুয়া সম্প্রতি বিএনপি ছেড়ে ক্ষমতাসীন দল আওয়ামীলীগে যোগ দেন।

জানা গেছে, গত ২৪ এপ্রিল বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে সাবেক ছাত্রলীগ নেতা ইমন বড়ুয়া (৩৫) গাছ চিরাই করতে ঘুমধুম ইউনিয়নের সাবেক ইউ.পি চেয়ারম্যান দীপক বড়ুয়ার মালিকানাধীন স’মিলে গেলে জমির বিরোধের জেরে আসামীরা দলবল নিয়ে ইমনের উপর হামলায় চালায়। পরে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে ইমন বড়ুয়ার মৃত্যু হয়। এই ঘটনায় ইমন বড়ুয়ার বড় বোন তান্নি বড়ুয়া বাদী হয়ে জিআর ১৩০/২০১৯ মামলা রুজু করে।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer