প্রকাশিত: ২৩/০৬/২০২০ ১১:১১ এএম

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় তিন যুবককে আটক করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় আটককৃতদের পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী।

আটককৃতরা হলেন ঢাকার সাভারের বাসিন্দা মাহবুবুর রহমান (৩৭), খুলনা সদরের শাহ মাইনুল ইসলাম (৩৫) এবং পাবনা নাজিরপুর গ্রামের মো. আরিফ হোসেন (৩২)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ কবির বলেন, ‘সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় ওই তিন যুবককে উপজেলার আলেক্ষ্যং ইউনিয়নের ওয়াব্রাইনপাড়া থেকে দুপুরের দিকে আটক করে সেনাবাহিনীর টহল দল। সেনাবাহিনী জিজ্ঞাসাবাদ শেষে সন্ধ্যায় পুলিশের কাছে হস্তান্তর করেছে।’

পুলিশের কাছে আটক যুবকরা জানিয়েছে, কয়েকদিন আগে তাঁরা চট্টগ্রামের পটিয়া দিয়ে রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলা হয়ে গোপনে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় পৌঁছেছে।

দুর্গম এই পাহাড়ি জনপদে দেশের ক্রান্তিকালে তাঁরা কেন এসেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer