প্রকাশিত: ০৩/০৭/২০১৮ ২:২০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:১৩ এএম

বান্দরবান প্রতিনিধি::
ভারী বর্ষণে পাহাড় ধসে বান্দরবানের কালাঘাটায় এক নারী নিহত হয়েছেন।
নিহত নারীর নাম প্রতিমা রাণী দে (৪২)। তার লাশ বান্দরবান সদর হাসপাতালে নেয়া হয়েছে। প্রতিমা রাণী কালাঘাটার ৩ নম্বর ওয়ার্ডের মিলন দাসের স্ত্রী।
আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।
বান্দরবান সদর থানার ওসি মো. গোলাম সারোয়ার এ ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে প্রতিমা রাণীর লাশ উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হয়েছে। এছাড়া এই ঘটনায় আর কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে বান্দরবান জেলা প্রশাসক মো. আসলাম হোসেন বলেন, ‘পাহাড় ধসের কারণে বান্দরবান রুমা সড়ক ও বেইলি ব্রিজ ডুবে গেছে। এর ফলে চট্টগ্রাম, রাঙামাটির সঙ্গে বান্দরবানের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার খবর শুনেছি। উভয় সড়কেই সংস্কার কাজ চলছে। আশা করছি, কাজ শেষ হয়ে গেছে এই সমস্যা আর থাকবে না।’

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer