প্রকাশিত: ২৯/০৩/২০১৭ ৩:৫২ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
বান্দরবানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের মধ্যে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটেছে। এতে সদর থানার ওসিসহ পুলিশের ৩ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্রসহ ৩ সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার(২৮ মার্চ) গভীর রাতে সদর উপজেলার সূয়ালক ইউনিয়নের ভাগ্যকুল বড়ঝিরি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন-সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিক উল্লাহ, এসআই খালেকুর রহমান এবং এএসআই ইকবাল মাহমুদ।

আটক সন্ত্রাসীরা হলো-রাঙামাটির বরকলের নিহার বিন্দু চাকমার ছেলে রিটু চাকমা (৩৪), বান্দরবানের টংকাবতী ইউনিয়নের চাকমার পাড়ার সুভাষ চাকমার ছেলে শান্তি চাকমা (২৮) ও থানচি বলিপাড়া ইউনিয়নের বাশিরা চাকমার ছেলে অমল চাকমা (২৯)। আটকরা বান্দরবানে ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে দাবি করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান সদর উপজেলার সূয়ালক ইউনিয়নের ভাগ্যকুল বড়ঝিরি এলাকায় বিশেষ অভিযান চালায় পুলিশ। এ সময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। পরে পুলিশ চারদিক থেকে ঘেরাও করলে সন্ত্রাসীরা পালানোর চেষ্টা করে। এ সময় ৩ শীর্ষ সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করা হয়। আটকদের নিকট থেকে ১টি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি, ১টি এলজি রাইফেল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...