প্রকাশিত: ০৭/০১/২০২০ ৯:২৩ এএম

বান্দরবানের রাজবিলা ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে চিংসাউ মারমা (৬০) নামে এক কবিরাজকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার সন্ধ্যায় ইউনিয়নের হাপিগ্যই পাড়ায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের হাপিগ্যই পাড়ায় জুম চাষি রি থোয়াই প্রু মারমা ধারালো দা দিয়ে চিংসা উকে কুপিয়ে হত্যা করে। তারা সম্পর্কে মামাতো ফুফাতো ভাই। পাড়ায় জায়গা জমি নিয়ে বিরোধের জের ধরে এই ঘটনা ঘটেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

সদর উপজেলার ভাইস চেয়ারম্যান রাজু মং মারমা জানিয়েছেন, পাড়ায় এক বৃদ্ধ কবিরাজকে কুপিয়ে হত্যা করেছে একই পাড়ার অপর জুম চাষী। ঘটনার পর পুলিশ সেখানে গিয়ে লাশ উদ্ধার করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানিয়েছেন, প্রাথমিকভাবে জায়গা জমি নিয়ে দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হয়েছে

পাঠকের মতামত

কক্সবাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজানের বদলে কারাভোগ করা সোনা মিয়া জামিনে মুক্ত

‘আয়নাবাজি’র শিকার নিরপরাধ দিনমজুর সোনা মিয়া অবশেষে কারামুক্ত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে কক্সবাজার জেলা ...

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...

কক্সবাজারে হচ্ছে পর্যটন হাব,আমন্ত্রণ জানানো হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের

পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাবে রূপান্তরের উদ্যোগ শুরু হয়েছে। এ লক্ষ্যে সমন্বিত ...
Single Page Footer