ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯/০৬/২০২৪ ৮:৫৪ পিএম

বান্দরবানে জামায়াত শিবিরের গোপন বৈঠকের অভিযোগে গ্রেফতার ৭ সক্রিয় সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার দুপুরে অভিযুক্তদের পুলিশ বান্দরবান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. নূরুল হকের আদালতে গ্রেফতারকৃতদের হাজির করে।

আদালত অভিযোগ শুনে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

অভিযুক্ত আসামিরা হলেন- জামায়েত ইসলাম বান্দরবানের সক্রিয় সদস্য মোঃ ইমরানুল হক (৩০), মোঃ মাহফুজুর রহমান (৪৬), নুরুল আবছার (২৮), ইউনুছ মিয়া (২৯), মোঃ আশরাফুল ইসলাম (৩০), আইনজীবী মোঃ শাহনেওয়াজ চৌধুরী (৩৬), হুমায়ূন কবির (৩৭)।

বিষয়টি নিশ্চিত করেন বান্দরবান চিফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জিআরও বিশ্বজিৎ সিংহ।

মামলা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান সদরের যৌথখামার এলাকায় সন্ত্রাস, আইনশৃঙ্খলা রক্ষা ও জঙ্গিবিরোধী অভিযান পরিচালনা করে বান্দরবান জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এ সময় তাদের প্রত্যেকের মোবাইলে রাষ্ট্রবিরোধেী বিভিন্ন কার্যক্রম সংক্রান্ত বিভিন্ন টেক্সট ম্যাসেজ, ভিডিও-অডিও বার্তা ও তাদের দেয়া তথ্যের ভিত্তিতে হোটেল নিলাদ্রী থেকে মতিউর রহমান নিজামীর লেখা “রাসুল্লাহ (সা.) মক্কার জীবন” নামক একটি বই,, খুররম জাহ্ মুরাদ এর লেখা “ইসলামী আন্দোলনের কর্মীদের পারস্পারিক সম্পর্ক” নামক একটি বই, বাংলাদেশ জামায়াত ইসলামীর ব্যাক্তিগত রিপোর্ট (কর্মী) নামক একটি বই,সদস্য (রুকন) প্রার্থী নামক একটি বই,
প্রেরণা নামক একটি ম্যাগাজিন, কুরআনের মর্যাদা রক্ষার অনন্য নজির, শ্রমিক বার্তা নামক একটি ম্যাগাজিন, মাসিক প্রেরণা নামক একটি ম্যাগাজিন, সফল আন্দোলনের জন্য প্রয়োজনীয় সর্বদলীয় ছাত্র ঐক্যসহ অন্যান্য লেখা সংযুক্ত বই, আওয়ামী সরকারকে উৎখাত কর” শিরোনামে ৫০টি লিফলেট, বান্দরবান উপজেলা-পৌরসভায় ২০২৪ সালে
গণসংযোগের রিপোর্ট, দাওয়াত মুমিন জীবনের মিশন নামক লেকচারশিট, বাংলাদেশ জামায়েত ইসলামী সহযোগী সদস্য ফরম, বাংলাদেশ জামায়েত ইসলামী কর্তৃক প্রকাশিত লিফলেট উদ্ধার করা হয়।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer