প্রকাশিত: ১২/০৬/২০২০ ৮:৪০ এএম

বান্দরবানের জেলা প্রশাসক (ডিসি) মো. দাউদুল ইসলামের করোনাভাইরাস পজিটিভ বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. শামীম হোসেন।

বৃহস্পতিবার (১১ জুন) রাতে অতিরিক্ত জেলা প্রশাসক এ তথ্য নিশ্চিত করেন ।

বান্দরবানের স্বাস্থ্য বিভাগ জানায়, বৃহস্পতিবার পাওয়া করোনা প্রতিবেদনে বান্দরবানের জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম এবং শহরের বেসরকারি হাসপাতাল হিলভিউর মেডিকেল আবাসিক কর্মকর্তার করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭৮ জন।

গত ১৬ এপ্রিল কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে বান্দরবানের প্রথম করোনা পরীক্ষা শুরু হয়। বান্দরবান জেলায় বর্তমানে করোনা রোগীর সংখ্যা ৭৮ জন। করোনায় মারা গেছেন একজন। করোনার ১৫০৮ নমুনা পরীক্ষার মধ্যে ৫৮৪টির প্রতিবেদন এখনও পাওয়া যায়নি।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...