প্রকাশিত: ০২/০৫/২০১৯ ৬:৫০ এএম

নিজস্ব প্রতিবেদকঃ
পার্বত্য জেলা বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নোমান হোসেন প্রিন্সকে হুমকি দিলেন জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী মহোতুল হোসেন যত্ন।
এতে জীবনের নিরাপত্তা চেয়ে মঙ্গলবার সন্ধ্যায় থানায় জিডি করেছেন ইউএনও।
পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গেছে, ওবায়দুল হক ও আলী আহম্মদ নামে দুই ব্যক্তি বিএনপি নেতা কাজি মহোতুল হোসেন যত্নের বিরুদ্ধে তাদের দখলীয় জায়গায় পাহাড় কেটে জমির রুপ পরিবর্তন করার অভিযোগ তোলে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন দেন। অভিযোগ আমলে নিয়ে ইউএনওকে তদন্ত করার নির্দেশ দেন প্রশাসক। তদন্তে ঘটনার সত্যতার প্রমাণ পাওয়ায় গত ২৩ এপ্রিল কাজি মহোতুল হোসেন যত্নের বিরুদ্ধে পাহাড় কাটার অপরাধে অইনগত ব্যবস্থা নেয়ার জন্য পরিবেশ অধিদফতর চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে প্রতিবেদন পাঠান ইউএনও।
এর জের ধরে মঙ্গলবার কাজি মহোতুল হোসেন যত্ন ইউএনও কার্যালয়ে গিয়ে খোঁজ-খবর নেন ও মোবাইল ফোনে একাধিকবার হুমকি দেন। পাহাড় কাটার ঘটনায় পরিবেশ আদালতে পাঠানো প্রতিবেদন ধামাচাপা দেয়ার জন্য ইউএনওর মোবাইল ফোনে নানাভাবে হুমকি-ধমকি দেন তিনি।
ইউএনও মোঃ নোমান হোসেন প্রিন্স বলেন, গত ৫ ফেব্রুয়ারি ওই জায়গার বিরোধ মীমাংসায় সেখানে গেলে পাহাড় কাটার প্রমাণ পান। পরে পরিবেশ অধিদফতরে প্রতিবেদন পাঠালে ক্ষেপে যান বিএনপি নেতা যত্ন। তিনি হুমকি দেয়ায় জিডি করেছি।
তবে ইউএনওকে হুমকি দেয়ার অভিযোগ অস্বীকার করেন কাজী মহতুল হোসেন যত্ন।
তিনি বলেন, ইউএনওকে হুমকি দেয়নি। তা মোটেও সত্য নয়।
আমি শুধু বলেছি, আপনি আমার বিরুদ্ধে মিথ্যা রিপোর্ট দিয়েছেন। পাহাড় কাটার সঙ্গে আমি কোনোভাবে সম্পৃক্ত নই এবং আমাকে জরিমানাও করা হয়নি। তাছাড়া যে জায়গা নিয়ে অভিযোগ করা হয়েছে সেটি আমার নয়।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...