কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ
কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...

উখিয়ার ইনানী শফির বিল এলাকায় বিজিবির আভিযানিক দল অভিযান চালিয়ে ২ হাজার ২শ পিস ইয়াবাসহ মোহাম্মদ আলী (৩৩) নামে এক যুবককে আটক করেছে।
শুক্রবার (২০ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সে ইনানী শফির বিল এলাকার হাজী শামসুল আলমের ছেলে।
বিজিবি এক মেইল বার্তায় জানায়, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ রেজুখাল চেকপোষ্ট হাবিলদার শাকিনুর রহমান নেতৃত্বে স্থানীয় ৭ নং মেম্বার এর উপস্থিতিতে আটক আসামীর নিজ বাড়ীর বাথরুমের টিসু বক্স এর ভিতরে লুকায়িত অবস্থায় ২ হাজার ২শতপিছ ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটককৃত ইয়াবার মূল্য ৬ লক্ষ ৬০ হাজার টাকা।
আটক মোহাম্মদ আলীকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
পাঠকের মতামত