উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১১/০৯/২০২৩ ৭:৩১ এএম

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এবং মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে মৈত্রী সেতুর কাছে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে ২০ সদস্যবিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী। অপরদিকে মিয়ানমার বিজিপি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কিয় নাইং সোইর নেতৃত্বে ১০ সদস্যবিশিষ্ট মিয়ানমার প্রতিনিধি দল অংশ নেয়।

দুপুরে বৈঠক শেষে বিজিবি অধিনায়ক লে. কর্নেল সাইফুল ইসলাম চৌধুরী জানান, পতাকা বৈঠকে সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনাসহ দুই সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক আস্থা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন এবং দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়। সীমান্তে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখাসহ ভবিষ্যতে সীমান্ত এলাকায় যে কোনো ঘটনা ঘটলে তা পরস্পরকে অবগত করা এবং আলোচনার মাধ্যমে তা সমাধানের বিষয়ে একমত পোষণ করেন।

পাঠকের মতামত

মৃত্যুর পরও লাখো হৃদয়ে আলীম উদ্দিন ফকিরপীরে কামেলের জানাজায় হাজারো মানুষের ঢল, দ্বীনের পথে তাঁর অবদানের স্মরণ

মৃত্যুর পরও লাখো মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন শাহ সুফি আলহাজ্ব আলীম উদ্দিন ফকির, এমন প্রত্যয় ...

গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে বিচার চেয়েছিলেন কক্সবাজারের সুমাইয়া

বিয়ের প্রতিশ্রুতি, গর্ভে অনাগত সন্তান আর প্রিয় মানুষের স্বীকৃতি চেয়ে শেষ পর্যন্ত থানায় অভিযোগ করেছিলেন ...
Single Page Footer