প্রকাশিত: ০৮/০৪/২০২১ ১১:৩৯ এএম

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মানছে না মোবাইল ব্যাংকিং ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রোভাইডার বিকাশ। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী লকডাউনে এমএফএস সার্ভিসগুলো সেন্ড মানিতে ৪০ হাজার টাকা পর্যন্ত কোন চার্জ নিতে পারবে না। তবে এক্ষেত্রে দেশের সবচেয়ে বড় এমএফএস কোম্পানি বিকাশ আগের মতই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ গ্রাহক।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, বাংলাদেশ ব্যাংকের সার্কুলার সংশ্লিষ্ট সবাইকে মানতে হবে। সার্কুলার জারি হওয়ার অর্থ হলো তা পালন করা অত্যাবশ্যকীয় হয়ে যায়। কেউ যদি সেটা না মানে এবং তার প্রমাণ বাংলাদেশ ব্যাংক পায় তাহলে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

বিকাশের হেড অব কমিউনিকেশন্স ও পিআর শামসুদ্দিন হায়দার ডালিম বলেন, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মানার জন্য আমরা কাজ করছি। এখানে টেকনোলজিক্যাল ইন্টারভেনশনের বিষয় আছে। টেকনোলজি একটা প্রসেসে কাজ করে। আমরা চেষ্টা করছি দ্রুত বিষয়টার সমাধান করা। খুব শিগগিরই, সম্ভবত আজকেই এটার সমাধান হয়ে যাবে। বাস্তবিক ভাবে কোন কোম্পানিই এটা করতে পারেনি বলেও দাবি করেন তিনি।

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশে গত সোমবার থেকে এক সপ্তাহের জন্য লকডাউন শুরু হয়েছে। এ সময়ে আর্থিক লেনদেন ঠিক রাখতে এটিএম বুথ, এজেন্ট ব্যাংকিং, ইন্টারনেট, অ্যাপ ও ইউএসএসডিভিত্তিক সব লেনদেন নিরবচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ, রকেট প্রভৃতি) এর সেন্ডমানি ফ্রি করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন অনুযায়ী, মোবাইল ব্যাংকিং সেবায় প্রতি মাসে ৪০ হাজার টাকা পর্যন্ত সেন্ডমানিতে গ্রাহককে অতিরিক্ত কোনো চার্জ দিতে হবে না। অবশ্য একজন গ্রাহক আরেকজন গ্রাহককে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত বিনা খরচে সেন্ডমানি করতে পারবে।

আর সেন্ড মানির মাসিক সীমা ৭৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ২ লাখ টাকা করা হয়েছে। তবে সেন্ডমানি ছাড়া ক্যাশ আউটসহ অন্য সেবায় চার্জ থাকছে আগের মতোই। মোবাইল ব্যাংকিংয়ের গ্রাহকরা লকডাউন চলাকালে এ সুবিধা পাবেন।

পাঠকের মতামত

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...
Single Page Footer