প্রকাশিত: ১১/০৩/২০২১ ৮:২৪ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, ‘বাংলাদেশ পু‌লিশ জনগ‌ণের পু‌লিশ হ‌তে কাজ কর‌ছে। জনগ‌ণের কল্যাণ বিবেচনায় মে‌ট্রোরেল প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে জনস্বার্থে পলও‌য়েল কা‌রনেশন ভবনের কাঠা‌মোগত পরিবর্তন সম্পন্ন ক‌রা হ‌য়ে‌ছে।’

বৃহস্পতিবার (১১ মার্চ) রাজধানীর উত্তরায় নবসজ্জিত পলওয়েল কারনেশন শপিং সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, ‘পলওয়েলের প্রচুর ব্যবসায়িক সম্ভাবনা রয়েছে। জনগ‌ণের কল্যাণ বিবেচনায় মে‌ট্রো‌রেল প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে জনস্বার্থে পলও‌য়েল কা‌রনেশন ভবনের কাঠা‌মোগত পরিবর্তন ক‌রা হ‌য়ে‌ছে। প্রতিষ্ঠানটির দ্রুত সম্প্রসারণ করে এর আয় বাড়াতে হবে, ব্যয় কমাতে হবে। তিনি প্রতিষ্ঠানটিকে আরও লাভজনক করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।’

বেনজীর বলেন, ‘দেশ ও জনগণের সেবায় নিয়োজিত পুলিশ সদস্যদের কল্যাণে পলওয়েল এবং পুলিশ কল্যাণ ট্রাস্টের আয়ের অর্থ ব্যয় করা হচ্ছে।’

তিনি আরও ব‌লেন, ‘বাংলাদেশ পু‌লি‌শের সদস্য‌দের কল্যা‌ণের কথা বিবেচনায় নি‌য়ে নান‌া‌বিধ কল্যাণমুখী উদ্যোগ গ্রহণ করা হ‌য়ে‌ছে। এসব উদ্যোগের ফ‌লে পু‌লি‌শের পাশাপা‌শি সাধারণ জনগণও নানাভা‌বে‌ উপকৃত হ‌বেন।’

বাংলাদেশ পুলিশ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড শপিং সেন্টারটির সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ করেছে।

অনুষ্ঠানে র‌্যাব মহাপরিচালক (ডিজি) ও পলওয়েলের ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহসহ পলওয়েলের কর্মকর্তা ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...