প্রকাশিত: ২৫/০৪/২০২২ ৯:৫৬ এএম

বাংলাদেশ থেকে ২৬ লাখ ভিডিও মুছে ফেলেছে টিকটক। সম্প্রতি গাইডলাইন লঙ্ঘনের দায়ে এ সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

চীনভিত্তিক ভিডিও শেয়ারিং প্লাটফর্মটি গেলো বছরের চতুর্থ প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর ২০২১) কমিউনিটি গাইডলাইনস রিপোর্টে এই তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদন অনুযায়ী, কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের দায়ে মুছে ফেলা ভিডিওর আকারের দিক থেকে বাংলাদেশের অবস্থান সপ্তম।

গত বছরের ১ অক্টোবর থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে বিশ্বজুড়ে সাড়ে ৮ কোটি ভিডিও মুছে ফেলেছে টিকটক।

কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করার কারণে এই ভিডিওগুলোর ৯৪ দশমিক ১ শতাংশই পোস্ট করার ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে দেয়া হয়েছে।

টিকটক কর্তৃপক্ষ বলেছে, এটা তাদেরকে অনলাইনে হয়রানি ও স্বার্থসিদ্ধির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া উন্নত করতে সহায়তা করছে

পাঠকের মতামত

 

মোবাইলের বাজারে অস্থিরতা দাম বাড়িয়েছে সিন্ডিকেটচক্র

মোবাইলের বাজারে অস্থিরতা থামছেই না। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) বাস্তবায়নে সরকারের উদ্যোগ, প্রকল্প বাস্তবায়নে ...

রিয়েলমি আনছে ১০,০০১ mAh ‘লং-লাইফ টাইটান’ ব্যাটারি

তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি শীঘ্রই বিশ্ববাজারে ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ারের লং-লাইফ টাইটান ব্যাটারি আনতে যাচ্ছে। গ্লোবাল ...

বিশ্ববাজারের সাথে সংযুক্ত করতে শীঘ্রই আসছে পেপ্যাল: বাংলাদেশ ব্যাংকের গভর্নর

মঙ্গলবার (২ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারের সাথে ...