প্রকাশিত: ১২/০৬/২০১৮ ৩:২২ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৫৮ এএম

ডেস্ক রিপোর্ট::
মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত ক্রিস্টিন শরনার বার্গার মঙ্গলবার (১২ জুন) প্রথমবারের মতো দেশটি সফরে যাবেন। সেখান থেকে তিনি বাংলাদেশ সফরের উদ্দেশে যাত্রা করবেন বলে সোমবার জানিয়েছে জাতিসংঘ।

গত ২৬ এপ্রিল বার্গারকে নিয়োগ দেন জাতিসংঘ মহাসচিব। সফরকালে বার্গার মিয়ানমার কর্তৃপক্ষ ছাড়াও নৃতাত্ত্বিক সশস্ত্র সংগঠন ও নাগরিক সমাজের সংগঠনগুলোর নেতাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। এছাড়া তিনি রাখাইন রাজ্যের পরিস্থিতি, শান্তি প্রক্রিয়া, গণতন্ত্রায়ন ও মানবাধিকার ইস্যু নিয়ে ধর্মীয় নেতা ও কূটনীতিকদের সঙ্গে আলোচনা করবেন।

জাতিসংঘ জানিয়েছে, মিয়ানমার সফর শেষে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত বাংলাদেশসহ এ অঞ্চলের বিভিন্ন দেশ সফরের পরিকল্পনা করছেন।

গত ১৬ মে দায়িত্ব নেওয়ার পর জাতিসংঘের মহাসচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও আগ্রহী সদস্য দেশ ও আন্তর্জাতিক এনজিওগুলোর সঙ্গে পরিচিতিমূলক পরামর্শের জন্য বার্গার নিউ ইয়র্ক ও জেনেভা সফর করেন।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer