প্রকাশিত: ২৫/০৫/২০২১ ৯:০১ এএম

ফিলিস্তিনের প্রতি সহমর্মিতার হাত প্রসারিত করায় বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত ইউসেফ রামাদান। তিনি বলেন, ফিলিস্তিনের সংকটে বাংলাদেশের মানুষের এমন অভূতপূর্ব সাড়া পেয়ে আমরা সত্যি অবাক। কৃতজ্ঞতা জানাচ্ছি প্রত্যেকটি মানুষের প্রতি।

সোমবার সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের আর্থিক সহযোগিতার কথা অবশ্যই আমার দেশের মানুষ জানবে। এই আর্থিক সহযোগিতা আমরা চিকিৎসা খাতে ব্যয় করতে চাই। আমরা বিশ্বাস করি, আমরা স্বাধীন ভূখণ্ডে একদিন ফিরবো। বাংলাদেশের মানুষের সহযোগিতার কথা আমরা তখনও কৃতজ্ঞচিত্তে স্মরণ করবো।

রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশে অবস্থিত দূতাবাস গাজার মানুষকে প্রতিনিধিত্ব করে না’ সামাজিক যোগাযোগ মাধ্যমের এমন বিতর্কের কোনো ভিত্তি নেই। আমরা কাউকেই জোর করছি না ফিলিস্তিনের পক্ষে অর্থ সহযোগিতার জন্য। তবে প্রত্যেক সহযোগিতার ডকুমেন্টশন রাখা হচ্ছে, যেটা আমরা কৃতজ্ঞচিত্তে মনে রাখবো। শুধুমাত্র বাংলাদেশে থেকেই নয় বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরাও আমাদের আর্থিক সহযোগিতা করেছেন। যেটা আমরা কখোনই ভুলব না। বাংলাদেশের মানুষ সত্যিই অসাধারণ।

সম্প্রতি, বাংলাদেশের পাসপোর্ট থেকে ‘ইসরায়েল’র প্রতি বিধিনিষেধের কথা উঠিয়ে নেয়া প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, এ ঘটনায় আমরা খুশি হতে পারিনি কিন্তু এটা বাংলাদেশের সিদ্ধান্ত। আমি এটাকে রাজনৈতিকভাবে দেখতে চাই না। বিষয়টিকে বাংলাদেশের সরকারকে আবারো বিবেচনার অনুরোধ জানান রামাদান

পাঠকের মতামত

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...
Single Page Footer