প্রকাশিত: ০১/০৭/২০১৮ ১১:৫২ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:১৯ এএম

ডেস্ক রিপোর্ট::
বাংলাদেশের মানুষ রোহিঙ্গাদের সঙ্গে সৌহার্দপূর্ণ আচরণ করছে। বিশেষ করে কক্সবাজারের স্থানীয়রা রোহিঙ্গাদের সহায়তা করেছে। বললেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
দু’দিনের সফরে শনিবার রাতে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে এসব কথা বলেন তিনি।রাত ১টা ৪৫ মিনিটে কাতার এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি হজরত শাহজালাল বিমানবন্দরে নামেন।
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বিমানবন্দরে জাতিসংঘ মহাসচিবকে স্বাগত জানান। পরে তাকে বিমানবন্দর থেকে র‌্যাডিসন হোটেলে নেয়া হয়।
জাতিগত নির্মূল অভিযানের মুখে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা আশ্রয়প্রার্থী ও বাংলাদেশের জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে তার এ সফর বলে জানান তিনি।
জাতিসংঘ মহাসচিব সোমবার কক্সবাজার রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়।
আরও জানা যায়, জাতিসংঘের মহাসচিব রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য বৈঠক করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতিসংঘের টেকসই উন্নয়ন এজেন্ডা নিয়ে একটি অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি। রাতে প্রধানমন্ত্রীর সৌজন্যে দেয়া নৈশভোজে অংশগ্রহণ করবেন তিনি।
রোববার দুপুর সাড়ে ১২টায় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন জাতিসংঘ মহাসচিব। বিকেলে রাজধানীর হলিক্রস গার্ল স্কুলে ‘জেনারেশন ব্রেক থ্রু’ প্রকল্প পরিদর্শন করবেন তিনি।
সোমবার সকালে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন জাতিসংঘ মহাসচিব। সন্ধ্যায় তিনি ঢাকায় ফিরে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করবেন। ওইদিন রাতেই তিনি ঢাকা ত্যাগ করবেন।

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ...