প্রকাশিত: ১৩/০৭/২০১৮ ১১:০০ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৪৮ এএম

উখিয়া নিউজ ডটকম::

রোমানিয়ায় অনুষ্ঠিত ৫৯তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে আহমেদ জাওয়াদ চৌধুরী দেশের জন্য প্রথম স্বর্ণপদক জয় করেছে। আহমেদ জাওয়াদ চৌধুরী চট্টগ্রামের ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। জাওয়াদ মোট ৪২ নম্বরের পরীক্ষায় ৩২ নম্বর পেয়ে স্বর্ণপদক জয় করেছে।

এ ছাড়া বাংলাদেশ দল তিনটি ব্রোঞ্জপদক ও দুটি অনারেবল মেনশন পেয়েছে। দলের সদস্য রাহুল সাহা (ঢাকা কলেজ) অনারেবল মেনশন, জয়দীপ সাহা (নটর ডেম কলেজ) ব্রোঞ্জ, তামজিদ মোর্শেদ রুবাব (নটর ডেম কলেজ) ব্রোঞ্জ, তাহনিক নূর সামিন (নটর ডেম কলেজ) ব্রোঞ্জ ও সৌমিত্র দাস (পুলিশ লাইনস হাইস্কুল, ফরিদপুর) অনারেবল মেনশন পেয়েছে।এই ছয় প্রতিযোগীর সঙ্গে দলে আছেন দলনেতা বাংলাদেশ গণিত অলিম্পিয়াড দলের কোচ মাহবুব মজুমদার এবং উপদলনেতা বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান।

৭ জুলাই উদ্বোধনী পর্বের মাধ্যমে শুরু হয় ৫৯তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড ২০১৮। এ বছরের অলিম্পিয়াডে ১১৬টি দেশের ৬১৫ জন শিক্ষার্থী অংশ নেয়। দলগতভাবে ১১৪ নম্বর পেয়ে ১০৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৪১তম। ডাচ্‌-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর ব্যবস্থাপনায় ৫৯তম আইএমওর জন্য ছয়জনের বাংলাদেশ গণিত দল নির্বাচন এবং এর আনুষঙ্গিক আয়োজন করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer