প্রকাশিত: ২৫/০৩/২০১৭ ৪:২৭ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজারের টেকনাফ উপজেলায় নাফ নদীতে মাছ ধরার সময় দুই বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের ( বিজিপি ) সদস্যরা।
আজ শনিবার সকাল ১০টার দিকে নাফ নদীর বদর মোকাম পয়েন্ট থেকে ওই দুজনকে ধরে নিয়ে যাওয়া হয়।

দুই জেলে হলেন টেকনাফের শাহপরীর দ্বীপ উত্তরপাড়ার বাসিন্দা মোহাম্মদ ইউসুফ ও নাচু মাঝি।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে কয়েকটি ছোট নৌকা নিয়ে জেলেরা নাফ নদীতে মাছ ধরতে যায়। নদীর শূন্যরেখা অতিক্রম করায় বিজিপি তাদের ধাওয়া করে। এ সময় অন্য জেলেরা নিরাপদ দূরত্বে যেতে পারলেও মোহাম্মদ ইউসুফ ও নাচু মাঝির নৌকাটি বিজিপি সদস্যরা আটকে ফেলে। পরে নৌকাসহ দুজনকে ধরে নিয়ে যায় তারা।
বর্ডার গার্ড বাংলাদেশের ( বিজিবি)-২ ব্যাটালিয়নের শাহপরীর দ্বীপ তল্লাশি চৌকির (বিওপি) কোম্পানি কমান্ডার আতিকুর রহমান জানান, দুই জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি জ্যেষ্ঠ কর্মকর্তাদের জানানো হয়েছে। বিজিপির সঙ্গে যোগাযোগ করে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত ৯ মার্চ মিয়ানমার নৌবাহিনী বঙ্গোপসাগরের সেন্টমার্টিনের কাছে মাছ ধরার সময় আট বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে যায়। তাঁদের এখনো ফেরত দেয়নি মিয়ানমার।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...