উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫/১১/২০২২ ৯:৫৫ এএম

বরিশালে বিএনপির সমাবেশে যাওয়ার পথে বিএনপি নেতা ইশরাক হোসেনের গাড়ি বহরে হামলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এই ঘটনায় গাড়িতে থাকা কয়েকজন নেতাকর্মীও আহত হয়েছেন।আজ শনিবার (৫নভেম্বর) সকালে এসব ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা দক্ষিণ বিএনপি নেতা ইশরাক হোসেন বরিশাল বিএনপির সমাবেশের উদ্দেশে ঢাকা থেকে একটি গাড়ি বহর নিয়ে রওনা হন। পথে ব্যাপক বাধার সম্মুখীন হয় তার গাড়ি বহরটি। এক সময়, গাড়ি বহরটি বরিশালের কাছাকাছি গৌরনদীর মাহিলারা বাজারে পৌঁছালে সেখানে হামলা করেন দুর্বৃত্তরা। হামলায় ইশরাক হোসেন অক্ষত থাকলেও ভাঙচুর করা হয় তার গাড়িবহরের বেশ কয়েকটি গাড়ি। ওইসব গাড়িতে থাকা কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে বলেও খবর পাওয়া গেছে।

বিষয়টি নিশ্চিত করেন ইসরাক নিজেই। তিনি বলেন, আমাদের সমাবেশগুলোতে সাধারণ মানুষের অংশগ্রহণ সরকারকে ভীত করেছে। জোয়ার আটকাতে না পেরে সমাবেশস্থলে যাওয়ার পথে পথে স্থানীয় আওয়ামী লীগ-যুবলীগ এবং ছাত্রলীগ দিয়ে বাধার সৃষ্টি করছে। কাপুরুষের মতো রাতের আঁধারে গাড়িবহরে চোরাগুপ্তা হামলা করে পালিয়ে যাচ্ছে। এর মাধ্যমে আমাদের নেতাকর্মীদের মনে ভীতি সঞ্চারের অপচেষ্টা করছে। কিন্তু আমরা দমে যাওয়ার পাত্র নই। সব বাধা মোকাবেলা করে ঠিকই সমাবেশস্থলে এগিয়ে যাচ্ছি। যত হামলা করুক না কেন, কোনো বাধাই এবার বিএনপি নেতা-কর্মীদের দমাতে পারবে না।

এই হামলায় আহতরা হলেন, ঢাকা দক্ষিণ বিএনপির ৩৮ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সহিদুল হক সহিদ, ৩৮ নং ওয়ার্ড বিএনপি নেতা মামুন ভূঁইয়া, রকি, কর্মী মো. রাসেল, মো. বাবুল ও খোকন। ৪০ নং ওয়ার্ড বিএনপি নেতা ইমরান ৪২ নং ওয়ার্ড যুবদল সদস্য সচিব মাসুদ রানা, সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদল নেতা রকি ও আল আমিন প্রমুখ। এদিকে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বরিশালের বিভাগীয় গণসমাবেশে অংশ নিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত ঢাকা থেকে বরিশাল যাওয়ার পথে গৌরনদী বাসস্ট্যান্ডে বাধার শিকার হন। সেখানে ৫০/৬০জন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা তার গাড়ি থামিয়ে হামলার হুমকি দেয়। গালিগালাজ করে তাকে ঢাকায় ফিরে যেতে বলে। ইশতিয়াক আজিজ নিজেকে মুক্তিযোদ্ধা পরিচয় দিলেও তাকে ঢাকার দিকে ফিরে যেতে বলে। তিনি বরিশালে যেতে না পেরে গাড়ি ঘুরিয়ে ঢাকায় ফিরে যান।

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক ...