ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯/১২/২০২৪ ৪:৪৯ পিএম

রাজধানীর সায়দাবাদ ফ্লাইওভার ব্রিজের ঢালে কামরুল হাসান (২৩) নামে এক যুবক খুন হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের মর্গে নিয়ে আসে।

নিহতের বাবা ইমাম হোসেন জানান, বন্ধুদের সঙ্গে কক্সবাজার যাওয়ার কথা বলে রাতে বাসা থেকে বের হন কামরুল। পরে গতকাল রাত সাড়ে ৯টার দিকে এক ব্যক্তি ফোন করে জানায় তার ছেলে সায়দাবাদ ইসলামিয়া হসপিটালে আছেন। সেখানে গিয়ে কামরুলকে মৃত অবস্থায় পান তিনি। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। যে ব্যক্তি ফোন করেছিলেন তাকে হাসপাতালে পাওয়া যায়নি।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে যুবক খুন

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুল ইসলাম জানান, কে বা কারা তাকে হত্যা করেছে তা জানা যায়নি। তদন্ত চলছে। ঘটনার সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে আইনের আওতায় আনা হবে।

পাঠকের মতামত

উখিয়া-টেকনাফে জমি রেজিস্ট্রেশনে ‘অনুমতি’ প্রথা বাতিলের দাবি

কক্সবাজারের উখিয়া-টেকনাফসহ জেলার বিভিন্ন উপজেলায় ব্যক্তি মালিকানাধীন জমি ক্রয়-বিক্রয় ও রেজিস্ট্রেশনের ক্ষেত্রে জেলা প্রশাসনের পূর্বানুমতি ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণে এগোচ্ছে সমীক্ষা

প্রধানমন্ত্রীর ঘোষণার পর নতুন গতি পেয়েছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের সমীক্ষার কাজ। প্রাকৃতিক ...
Single Page Footer