জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা
চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

উখিয়া নিউজ ডেস্ক::
টেকনাফে গভীর রাতে কথিত বন্দুকযুদ্ধে ৩ রোহিঙ্গা মাদক পাচারকারী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার দিনগত গভীর রাতে নাফ নদীর পাড়ে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
এতে ৩ রোহিঙ্গা নিহত ও ৩ পুলিশ আহত হয়েছে।
নিহত রোহিঙ্গারা হচ্ছে উখিয়ার থাইংখালী ক্যাম্প ১৩ এর বাস্তুচ্যুত রোহিঙ্গা নুর মোহাম্মদ এর ছেলে শামসু আলম (৩৫), মোক্তার আহমদের ছেলে নুরুল আলম (২১) ও টেকনাফের লেদা ক্যাম্পের আজিজুর রহমানের ছেলে হাবিদ (২০)।
এ ঘটনায় ৩ পুলিশ সদস্য আহত হয়েছে। আহতরা হচ্ছেন কনস্টেবল সেকান্দর, এরশাদ ও সৈকত বড়ুয়া
পাঠকের মতামত