প্রকাশিত: ০৬/০৬/২০১৮ ৮:৫৬ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:০৮ এএম

ডেস্ক রিপোর্ট ::
শহরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ইউনুস মিজি নামের এক ব্যক্তি নিহত হয়েছে। আজ বুধবার ভোররাতে শহরের পুরানবাজারে পূর্ব শ্রীরামদী বালুর মাঠ এলাকায় এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, নিহত ইউনুস একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। ঘটনাস্থল থেকে একটি পাইপগান, দুটি রামদা ও গুলি এবং শতাধিক ইয়াবা উদ্ধার করা হয়েছে দাবি করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. ওয়ালী উল্লাহ বলেন, মাদকের একটি বড় চালান নিয়ে কতিপয় ব্যক্তি পূর্ব শ্রীরামদী বালুর মাঠে অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে পুলিশের টহলদল সেখানে যায়। এ সময় পুলিশের ওপর হামলা করে মাদক ব্যবসায়ীরা। এই ঘটনায় আহত অবস্থায় একজনকে চাঁদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ওসি আরো বলেন, পরে আমরা নিশ্চিত হয়েছি নিহত ব্যক্তি শহরের পুরানবাজারের শীর্ষ মাদক ব্যবসায়ী ইউনুস মিজি (৪০)। তাঁর বাড়ি পুরানবাজারের মধ্য শ্রীরামদী এলাকায়। বাবা মৃত আব্দুল মজিদ মিজি। তিনি বলেন, ‘ইউনুস মিজির বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে। পূর্ব শ্রীরামদী বালুর মাঠের ঘটনার পাঁচ পুলিশ সদস্য আহত হন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।’

প্রসঙ্গত, চলমান মাদকবিরোধী অভিযানে এই নিয়ে কথিত বন্দুকযুদ্ধে চারজন নিহত হয়েছেন।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer