প্রকাশিত: ১২/০১/২০২০ ১০:০২ এএম

রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক কারবারি নিহত হয়েছেন। তার নাম ইকবাল হোসেন।

রবিবার সকাল সাড়ে ৭টার দিকে এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন ইকবাল হোসেনের স্ত্রী ও শ্যালকও আহত হয়েছেন।

র‌্যাব সূত্র জানায়, কক্সবাজার থেকে ইয়াবার চালান আসছে এমন খবরের ভিত্তিতে মালিবাগ সোহাগ বাস কাউন্টারের সামনে অবস্থান নেয় র‌্যাব সদস্যরা। মাদক চোরাকারবারী চক্রটি বাস থেকে নেমে ইয়াবার চালানসহ একটি প্রাইভেটকারে উঠছিল।

এমন সময় র‌্যাব সদস্যরা এগিয়ে গেলে চোরাকারবারী দলটি প্রাইভেটকারসহ পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে।

আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালান র‌্যাব সদস্যরা। এতে ইকবালের মৃত্যু হয়।

পাঠকের মতামত

কক্সবাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজানের বদলে কারাভোগ করা সোনা মিয়া জামিনে মুক্ত

‘আয়নাবাজি’র শিকার নিরপরাধ দিনমজুর সোনা মিয়া অবশেষে কারামুক্ত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে কক্সবাজার জেলা ...

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...

কক্সবাজারে হচ্ছে পর্যটন হাব,আমন্ত্রণ জানানো হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের

পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাবে রূপান্তরের উদ্যোগ শুরু হয়েছে। এ লক্ষ্যে সমন্বিত ...
Single Page Footer